বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নতুন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান -ছবি: সংগৃহীত
নতুন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতেই এগোবে। তিনি বলেন, আইন নিজস্ব প্রক্রিয়ায় কাজ করবে এবং কোনো ধরনের অপব্যবহার থাকলে তা খতিয়ে দেখা হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সামনে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী আরও জানান, সরকার গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে আমরা নিরন্তর কাজ চালাব। যারা অতীতে গণতন্ত্র রক্ষা ও ন্যায়বিচারে আত্মত্যাগ করেছেন, তাদের স্মরণ রেখেই সরকার সামনের দিকে এগোবে।
সংবিধান সংস্কার পরিষদে শপথ নেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী উল্লেখ করেন, এ বিষয়ে দলের মুখপাত্র ইতোমধ্যে বক্তব্য দিয়েছেন। নতুন করে তার কিছু বলার নেই।