বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রথম ধাপে শপথ গ্রহণ করেছেন। প্রথমে বিএনপি থেকে নির্বাচিত এমপিরা শপথ নেন। এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোটের সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন।
নতুন সরকারের মন্ত্রিসভায় ২৫ পূর্ণ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী থাকছেন। পূর্ণমন্ত্রীদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আ ন ম এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিনুর রশীদ (টেকনোক্রেট) সহ আরও অনেকে।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন: এম রাশিদুজ্জামান মিল্লাত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, নুরুল হক নুর, আমিনুল হক (টেকনোক্রেট) সহ ২৪ জন।
তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্র। মন্ত্রীদের জন্য সচিবালয় থেকে ৪৯টি গাড়ি জাতীয় সংসদের দিকে রওনা হয়েছে।
বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি, কারণ এটি এখনও সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি।
শপথ নিয়েছেন সাবেক মেয়র ও সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।
জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের নেতা ববি হাজ্জাজও মন্ত্রিসভার ডাক পেয়েছেন।
নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করেছে যেখানে সরকারের কার্যক্রম শুরু হবে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে।