বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মন্ত্রিসভায় ডাক পেলেন যারা -ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির সংসদ সদস্যরা সকালে শপথ নেওয়ার পরই বিকেলে গঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শেষ হতেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের আমন্ত্রণ জানানো শুরু হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকজন শীর্ষ নেতার কাছে শপথের ডাক পৌঁছেছে বলে জানা গেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেয়েছেন। একই সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর নামও আলোচনায় রয়েছে।
সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদীর পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পাওয়ার কথা জানিয়েছেন। সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীও মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ছয়বার নির্বাচিত কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদও মন্ত্রী হচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন নিজেই গণমাধ্যমকে শপথের ডাক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনও ডাক পেয়েছেন।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নুরুল হক নুর এমন তথ্য সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এছাড়া বগুড়া-২ আসন থেকে নির্বাচিত মীর শাহে আলম, কিশোরগঞ্জ-৬ আসনের শরীফুল আলম, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের এম. রশিদুজ্জামান মিল্লাত এবং পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের ফরহাদ হোসেন আজাদের নাম রয়েছে প্রতিমন্ত্রী তালিকায়।
টেকনোক্রেট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন হাজি আমিনুর রশীদ ইয়াছিন। সাবেক ফুটবলার আমিনুল হকও প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য ডাক পেয়েছেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।
এছাড়া শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিও শপথের জন্য টেলিফোন পেয়েছেন।
নতুন মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। দলীয় জ্যেষ্ঠতা, নির্বাচনী অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতেই মন্ত্রিসভা গঠন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিকেলের শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভা।