বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

হবিগঞ্জ-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য রেজা কিবরিয়া - ছবি : সংগৃহীত
হবিগঞ্জ-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য রেজা কিবরিয়া বলেছেন, যদি তিনি অর্থমন্ত্রী হন তাহলে জনগণের করের টাকা নষ্ট হতে দেবেন না। তিনি নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি মন্ত্রণালয়ের দায়িত্বও দায়িত্বশীলভাবে পালন করবেন।
সম্প্রতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার পর সংবাদমাধ্যমের কাছে তিনি এ কথা জানান।
রেজা কিবরিয়া বলেন, আগের বাজেটের কিছু সমস্যা ছিল। পূর্বের মেগা প্রকল্পগুলোকে পুনর্বিন্যাস করে এমন পরিকল্পনা করা হবে যাতে সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ হয়। এটি তারেক রহমানের মূল লক্ষ্য। অদক্ষ সরকারের কারণে দেশের উন্নয়ন ১৮ বছর পিছিয়ে গেছে। আগে করা ভুলগুলো সংশোধন করা দরকার।
তিনি ব্যাংকিং খাতের অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান পরিস্থিতি এমন, যেখানে প্রকৃত বিনিয়োগকারীরা ঋণ পাচ্ছেন না আর যাদের ঋণ শোধের ইচ্ছা নেই তাদের রাজনৈতিক প্রভাবের কারণে ঋণ দেওয়া হচ্ছে। এটি পুরো অর্থনীতির জন্য বিপজ্জনক। ব্যাংক সঠিকভাবে কাজ না করলে দেশের অর্থনৈতিক অবস্থা ক্ষতিগ্রস্ত হয়।
মন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে রেজা কিবরিয়া বলেন, ৩০০ জন এমপি আশাবাদী, আমি ও আশাবাদী। হবে কি না জানি না তবে সুযোগ এলে খুশি হবো। না হলেও নির্বাচনী এলাকার জন্য কাজ চালাব।
তিনি আরও বলেন, প্রত্যেক মন্ত্রণালয়ের বাজেটকে সতর্কতার সঙ্গে যাচাই করব। জনগণের টাকা সহজে নষ্ট হতে দেব না। অর্থমন্ত্রণালয় গুরুত্বপূর্ণ দায়িত্ব তাই কাজের সঙ্গে জনগণের সঙ্গে যোগাযোগও সমন্বয় করা প্রয়োজন। প্রতি সপ্তাহে কয়েকশ’ ভোটারের সঙ্গে সময় দেব।
নির্বাচনী এলাকার যাতায়াত ব্যবস্থা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। বলেন, এক ঘণ্টার পথ এখন পাঁচ ঘণ্টা লাগে। এটি দ্রুত ঠিক করা হবে। আন্ডারপাস নির্মাণই প্রথম কাজ হবে।
এর আগে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেন, তিনি আমাকে অভিনন্দন জানিয়েছেন। ঐতিহাসিক জয়ের পথে আমি তাকে অভিনন্দন জানালাম। মন্ত্রিসভায় অংশগ্রহণ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলেও তিনি জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে রেজা কিবরিয়া ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। এর পর দেশজুড়ে বিএনপি মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর দায়িত্বে তাকে নেওয়া হতে পারে এমন আলোচনা শুরু হয়েছে।