বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করতে যাচ্ছে। আগে দলটি সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলায় স্বাক্ষর স্থগিত রাখেছিল।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম নেতৃত্বে একটি প্রতিনিধি দল যমুনা এলাকায় পৌঁছে সনদে স্বাক্ষর করবেন। এই তথ্য নিশ্চিত করেছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াছিন আরাফাত।
স্বাক্ষরের জন্য গঠিত প্রতিনিধি দলের মধ্যে থাকবেন: যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।
দলীয় সূত্র জানাচ্ছে, দীর্ঘ সময়ের আলোচনার পর এনসিপি এই পদক্ষেপ নিয়েছে যা রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে সনদের কার্যকর বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।