বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর -ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলো নিয়ে আলোচনায় ব্যস্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন?
দলীয় নির্ভরযোগ্য সূত্রগুলোর দাবি, রাষ্ট্রপতি পদে এগিয়ে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর তিনি দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর থেকেই রাষ্ট্রপতি পদে তাকে মনোনয়নের সম্ভাবনা নিয়ে গুঞ্জন জোরালো হয়।
বর্তমানে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য এবং দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, আপসহীন অবস্থান ও গ্রহণযোগ্যতার কারণে তিনি রাষ্ট্রপতি পদের জন্য শক্ত প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। একই দিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান ফলে রাষ্ট্রপতি নিয়োগের বিষয়টি এখন বিশেষ গুরুত্ব পেয়েছে।
১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭২ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেন।
ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এ নেতা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ছিলেন। পরবর্তীতে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে বিএনপির মহাসচিব নির্বাচিত হওয়ার পর থেকে তিনি দলটির দীর্ঘমেয়াদি নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
রাজনৈতিক মহলের ধারণা, তিনি রাষ্ট্রপতি পদে দায়িত্ব পেলে তা দেশের রাজনৈতিক অঙ্গনে একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করবে।