বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে এক তরুণী অনাকাঙ্ক্ষিত আচরণ করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আয়োজিত গণজমায়েতে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, সাদিকের বক্তব্যের সময় হঠাৎ করে এক তরুণী মঞ্চে উঠে পড়েন। তিনি সাদা অ্যাপ্রোন পরিহিত ছিলেন। মঞ্চে উঠে তিনি বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকেন। কখনো চশমা খুলে চোখে দেন, আবার কখনো মাথায় রাখেন। একইভাবে কখনো মাস্ক পরেন, আবার খুলে ফেলেন।
একপর্যায়ে তিনি সাদিকের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে মঞ্চে উপস্থিত একজন তাকে বাধা দেন। এরপর তরুণী এক আঙুল উঁচু করে বক্তব্য দেওয়ার ভঙ্গিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। কখনো দুই হাত উঁচু করে কিছু বলার চেষ্টা করেন। তবে মাইকের উচ্চ শব্দের কারণে তার বক্তব্য স্পষ্ট শোনা যায়নি। এসময় তার আচরণে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির প্রতিক্রিয়া দেখা যায়।
পরে ওই তরুণীকে মঞ্চ থেকে নামানোর জন্য তিন নারী পুলিশ সদস্য মঞ্চে ওঠেন। এসময় তিনি তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং লাথি মারতেও দেখা যায়। সমাবেশ শেষে নারী পুলিশ সদস্যরা তাকে মঞ্চ থেকে সরিয়ে নিতে সক্ষম হন।
তাৎক্ষণিকভাবে ওই তরুণীর নাম-পরিচয় জানা যায়নি।