বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ-ফাইল ছবি
অন্তর্বর্তী সরকার সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখে যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বেতন কমিশনের সুপারিশগুলো পর্যালোচনার জন্য একটি কমিটিও গঠন করা হবে যা পরবর্তী সরকারের জন্য বাস্তবায়নের ভিত্তি তৈরি করে দেবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি জাতীয় বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর সুপারিশ করে রিপোর্ট জমা দিয়েছে। এ নিয়ে জনমনে ও প্রশাসনে ব্যাপক আলোচনা চলছে।
পে-কমিশন সংক্রান্ত প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, পে-কমিশন একটা ভালো ইস্যু। আমরা তাদের সুপারিশগুলো এক্সামিন করার জন্য একটা কমিটি করে দিয়ে যাচ্ছি।
পরবর্তী সরকার এই সুপারিশ বাস্তবায়ন করবে কি না এমন প্রশ্নে তিনি বলেন,
দিয়ে যাব টাকা-পয়সা। তারপর বলে যাব এটা রেকমেন্ডেশন। অত্যন্ত ভালো রিপোর্ট হয়েছে। আশা করি সফলভাবে বাস্তবায়িত হবে।
গেজেট প্রকাশ না করার কারণ ব্যাখ্যা করে অর্থ উপদেষ্টা বলেন, গেজেট করা কি সোজা? গেজেট করতে হলে ইমপ্লিমেন্টেশনে স্পষ্ট করে বলতে হয়, কোনটা কত দেওয়া হবে। আমরা সুপারিশগুলো বাস্তবায়নের জন্য একটি কমিটি করে দিয়ে যাচ্ছি।