বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফাইল ছবি
রাজধানীর গেন্ডারিয়ায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে এক পথচারী নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যার দিকে স্বামীবাগ মুন্সিরটেক ও করাতীটোলা এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন আশা আক্তার (২০), সিয়াম (১৮) ও চা-দোকানি আলমগীর (৩৩)।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত তিনজনই হাসপাতালে চিকিৎসাধীন। সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশার ডান পায়ে গুলি লেগেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে করাতীটোলা এলাকায় মাদকদ্রব্যের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে এক ব্যক্তিকে মারধরের পর বিদ্যুৎ সংযোগ বন্ধ করে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এলোপাতাড়ি গুলিতে আশপাশে থাকা কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও গুলিবর্ষণের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।
রাজধানীর আবাসিক এলাকায় মাদককেন্দ্রিক বিরোধ থেকে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।