বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম
অতীতে ঢাকা মহানগরের মানুষ যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পাশে শক্ত অবস্থান নিয়েছিল, ঠিক তেমনিভাবে আজ ঢাকাবাসী প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
গত ২৮ আগস্ট বিকেলে রাজধানীর নগরভবনে ঢাকার ৪১৬ বছরের ঐতিহ্য উদযাপনে আয়োজিত ‘৪১৬ হৃদয়ে ঢাকা’ উৎসবের অংশ হিসেবে বর্ণাঢ্য ‘ঢাকা শোভাযাত্রা’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ঐতিহ্য সংরক্ষণ ও নাগরিক সম্পৃক্ততার ওপর জোর দিয়ে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেন:
"ঢাকার ঐতিহাসিক স্থানগুলোর রেপ্লিকা শোভাযাত্রায় প্রদর্শনের মাধ্যমে এসব প্রাচীন স্থাপনা এবং রাজধানীর সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে মানুষের সামনে তুলে ধরা হয়েছে। এসব স্থাপনা কেবল ঢাকার নয়, সমগ্র দেশের অহংকার। ‘এই ঢাকা আমার’—এই গভীর অনুভূতি ধারণ করে সম্মিলিতভাবে কাজ করলেই নগরীকে পরিচ্ছন্ন, সবুজ, দূষণমুক্ত ও মশামুক্ত রাখা সম্ভব হবে।"
বায়ুদূষণ রোধে নাগরিক সচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়ে প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর সদয় সম্মতিসাপেক্ষে পুরান ঢাকার লালবাগ কেল্লায় উৎসবের সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে, যেখানে আদি ঢাকাবাসীসহ সর্বস্তরের জনগণকে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মহানগরের স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের আজীবন পড়াশোনার যাবতীয় দায়িত্ব ডিএসসিসি গ্রহণ করবে বলে ঘোষণা দেন তিনি।
নতুন প্রজন্মের মাঝে ঢাকার ইতিহাস ছড়িয়ে দিতে আগামী মাস থেকে প্রতি শনিবার স্কুলশিক্ষার্থীদের ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শনের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রতিটি স্কুলের জন্য দুটি করে বিশেষ বাসের ব্যবস্থা করার কথাও জানান তিনি। যত্রতত্র ময়লা না ফেলে নগরীকে নিজের ড্রয়িংরুমের মতো পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে আব্দুস সালাম আরও বলেন, অবকাঠামোগত উন্নয়ন ও দৃষ্টিনন্দন আলোকসজ্জার মাধ্যমে পুরান ঢাকাকে এমনভাবে সাজানো হবে যাতে বিভিন্ন অভিজাত এলাকায় চলে যাওয়া আদি বাসিন্দারা আবার পুরান ঢাকায় ফিরে আসতে উদ্বুদ্ধ হন। হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে লক্ষ্মীবাজার থেকে শুরু হওয়া বর্ণিল এই শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরভবন প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।