বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম
রাজধানীতে সাম্প্রতিক বোমা-আতঙ্ক ও সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনার পর পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হলেও এর পেছনে নির্দিষ্ট কোনো গোয়েন্দা তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশ সব সময়ই সতর্ক থাকে। মাঠপর্যায়ের সদস্যদের দায়িত্ব পালনে আরও সতর্ক থাকার বিষয়টি স্মরণ করিয়ে দিতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে পুলিশ সদর দপ্তর দেশের সব ইউনিটকে পাঠানো এক জরুরি বার্তায় জিপ, পিকআপ, বাসসহ পুলিশি যানবাহনের নিরাপত্তা জোরদারের নির্দেশ দেয়। বার্তায় সম্ভাব্য নাশকতার আশঙ্কার কথা উল্লেখ করে ডিউটির সময় ও পার্কিং অবস্থায় যানবাহন সার্বক্ষণিক নজরদারিতে রাখার নির্দেশ দেওয়া হয়।
শফিকুল ইসলাম বলেন, জনগণের পাশাপাশি পুলিশের নিজেদের নিরাপত্তাও নিশ্চিত করতে হয়। সাম্প্রতিক সময়ে বোমা-সংক্রান্ত কয়েকটি ঘটনা ও গুজবের প্রেক্ষাপটে সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে। তিনি এটিকে নতুন কোনো হুমকির তথ্য নয়, বরং একটি নিয়মিত স্মারক নির্দেশনা বলে উল্লেখ করেন।
মতিঝিলে উদ্ধার হওয়া ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) প্রসঙ্গে তিনি জানান, ঘটনাটির তদন্ত করছে সিটিটিসি ইউনিট এবং একই সঙ্গে ডিবিও ছায়া তদন্ত চালাচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।