বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নেসলে বাংলাদেশের কিটক্যাট চকলেটের একটি নিম্নমানের লট দেশের বাজার থেকে প্রত্যাহারের আদেশ দিয়েছেন ঢাকার একটি খাদ্য আদালত। নেসলে বাংলাদেশকে আগামী ২১ জানুয়ারির মধ্যে এই লট বাজার থেকে তুলে নিতে বলা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) খাদ্য পরিদর্শক কামরুল হাসানের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিশেষ মহানগর ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথী এ আদেশ দেন।
সরকারি খাদ্য পরীক্ষাগারের ফল তুলে ধরে আবেদনে কামরুল হাসান বলেন, কিটক্যাটের ফোর-ফিঙ্গার ওয়েফার চকলেটের ব্যাচটি নিম্নমান হিসেবে চিহ্নিত হয়েছে। সনদবিহীন ও মানহীন এ চকলেট জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
কামরুল হাসান তাঁর আবেদনে বাংলাদেশে কিটক্যাট চকলেট আমদানি ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞার আবেদনও করেন। তবে আদালত এ বিষয়ে কোনো আদেশ দেননি।
‘নিম্নমানের’ চকলেট সরবরাহের অভিযোগে গত ২৪ নভেম্বর একটি মামলা করেন কামরুল হাসান। এতে নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দিপাল আবে বিক্রমা ও পাবলিক পলিসি ম্যানেজার রিয়াসাদ জামানকে আসামি করা হয়।
আদালতের নথি অনুযায়ী, নেসলে বাংলাদেশকে ‘৪৪৩৯৯১৩৯’ নম্বর লটের চকলেট প্রত্যাহার করে নিতে হবে, যার উৎপাদন ব্যাচ নম্বর ‘৬২৯৪০০৩৫৩৯০৫৪’। এই লটের চকলেট গত মে মাসে সংযুক্ত আরব আমিরাতে উৎপাদিত হয়। আগামী এপ্রিল পর্যন্ত এসব চকলেটের মেয়াদ রয়েছে।