বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

চিকেন মমো
মোমো অনেকেরই পছন্দের খাবার। রোজার দিনে ইফতারে তেলে ভাজা খাবারের বদলে স্বাস্থ্যকর ও মুখরোচক বিকল্প হিসেবে এটি হতে পারে চমৎকার বিকল্প। খেতে সুস্বাদু এই খাবারে রয়েছে পুষ্টিকর সব উপাদান,যা শরীরে শক্তি জোগায়। সবসময় দোকান থেকে না কিনে বাড়িতেও তৈরি করতে মজার এই খাবার।
উপকরণ : চিকেন কিমা ১কাপ, ময়দা ১কাপ, আদা বাটা ১/৪ চা চামচ,রসুন বাটা ১/৪ চা চামচ, গোল মরিচ গুঁড়া ১/৪ চা চামচ, সয়া সস ১ চা চামচ, পেঁয়াজ বাটা ১/২ চা চামচ
পানি ১/৪ কাপ, তেল ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
প্রস্তত প্রণালি : প্রথমে ময়দা তেল আর লবণ দিয়ে ভালো করে মাখতে হবে। এরপর মিশ্রণটি এক ঘণ্টার জন্য রেখে দিন। এবার প্যানে তেল দিয়ে একটু গরম করে তাতে কিমা আর বাকি সব উপকরণ একে একে দিয়ে একটু একটু করে নাড়তে থাকুন। একটি বাটিতে কিমা ঢেলে ঠান্ডা করুন।
এবার ময়দা দিয়ে লুচির মতো ছোট ছোট লেচি কেটে বেলতে থাকুন। এবার ভিতরে একটু করে কিমার পুর দিয়ে মুখ বন্ধ করতে হবে। এরপর চুলায় স্টিমারে পানি দিয়ে ফুটতে দিন। পানি ফুটে উঠলে তাতে মোমোগুলো সাজিয়ে ঢাকনা দিয়ে ১০/১২ মিনিট ভাপ দিন। ভাপ হয়ে গেলে প্লেটে সাজিয়ে দিন। গরম গরম সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন।