বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটে বক্তব্য রাখছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত
স্বাস্থ্য খাতে যেকোনো ধরনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত হুঁশিয়ারি দিয়েছেন, জনগণের এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না। দুর্নীতির সামান্যতম তথ্যপ্রমাণ মিললেও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিক ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও মেডিকেল কলেজের ৩২তম ‘ডিএনএমসি ডে’ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
স্বাস্থ্য বিভাগে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনার ওপর জোর দিয়ে ডা. মুহিত বলেন, বিগত সরকারের ১৫ বছরের শাসনামলে স্বাস্থ্য খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। এমনকি ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে টানা ১২ বছর কোনো আয়কর পরিশোধ না করে সেই অর্থও তছরুপ করা হয়েছিল। বর্তমান অন্তর্বর্তী সরকার ও নবগঠিত গভর্নিং বডি দায়িত্ব নেওয়ার পর সেই পুঞ্জীভূত বকেয়া দায় পরিশোধ করছে।
প্রতিমন্ত্রী স্পষ্ট করে জানান, দুর্নীতি কার্যকরভাবে নির্মূল করা সম্ভব না হলে স্বাস্থ্য ব্যবস্থার কোনো টেকসই উন্নয়ন অর্জন সম্ভব নয়। যে ব্যক্তিই অনিয়মে জড়াবেন, তার রাজনৈতিক বা প্রশাসনিক ক্ষমতা যতই থাকুক না কেন, সরকার বা প্রধানমন্ত্রী তাকে এক মুহূর্তের জন্যও প্রশ্রয় দেবেন না।
জুলাই-আগস্টের গণআকাঙ্ক্ষার আলোকে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো হচ্ছে উল্লেখ করে ডা. মুহিত আশ্বস্ত করেন, স্বাস্থ্য খাতে বরাদ্দের প্রতিটি পয়সা অত্যন্ত সততার সঙ্গে ব্যবহার করা হবে। সাধারণ করদাতাদের এই অর্থ ব্যয় হবে নতুন চিকিৎসক ও নার্স নিয়োগে এবং সাধারণ ও প্রান্তিক মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পৌঁছে দেওয়ার কাজে।