বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

চিকিৎসকদের বদলি-পদায়নে ডিজিটাল অটোমেশনের উদ্বোধন । ছবি: পিআইডি
স্বাস্থ্য খাতে বহুল আলোচিত বদলি ও পদায়ন বাণিজ্যে স্বচ্ছতা ফেরাতে এবং অনিয়ম দূর করতে সম্পূর্ণ ডিজিটাল অটোমেশন পদ্ধতি চালু করেছে সরকার। পরীক্ষামূলকভাবে প্রথম ধাপে উপজেলা পর্যায়ের ৯৫ জন জুনিয়র কনসালট্যান্টকে এই স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হচ্ছে। স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন সব চিকিৎসক ও কর্মকর্তার বদলি ও পদায়নকে পর্যায়ক্রমে এই ডিজিটাল প্ল্যাটফর্মের অধীনে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এই স্বয়ংক্রিয় ব্যবস্থার শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
চিকিৎসক প্রশাসনে এটিকে যুগান্তকারী পদক্ষেপ আখ্যা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজ আমরা উপজেলা পর্যায়ে ৯৫ জন চিকিৎসককে অটোমেশন পদ্ধতির মাধ্যমে পদায়নের কার্যক্রম শুরু করলাম। এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থার ফলে কোনো ধরনের পক্ষপাতিত্ব, তদবির বা স্বজনপ্রীতির সুযোগ থাকবে না।’
চিকিৎসকদের নিজ নিজ স্থায়ী উপজেলা বা নিজ জেলায় পদায়নের বিষয়ে মন্ত্রী জানান, প্রাথমিক ফলাফলের পর এই বিষয়টি আরও সমন্বয় করা হবে। তিনি বলেন, ‘চিকিৎসকদের মানসিক সন্তুষ্টি ও স্থানীয় চাহিদার বিষয়টি মাথায় রেখে নিজ নিজ উপজেলায় পদায়নের একটি নির্দেশনা রয়েছে। অটোমেশনে যদি প্রাথমিক তালিকায় অন্য কোথাও নাম আসে, তবে আমরা যাচাই-বাছাই করে তাঁদের নিজ নিজ এলাকায় সমন্বয়ের উদ্যোগ নেব।’
এই প্রক্রিয়ায় প্রাথমিক ৯৫ জন চিকিৎসকের পদায়নের সফলতা ও অভিজ্ঞতা মূল্যায়ন করে স্বাস্থ্যসেবা বিভাগের পুরো মন্ত্রণালয়কেই ভবিষ্যতে অটোমেশন ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বর্তমান সরকার স্বাস্থ্য ব্যবস্থার কাঠামোগত সংস্কার এবং বিশৃঙ্খলা দূর করে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিকনির্দেশনায় চিকিৎসকদের বদলি ও পদায়নে এই স্বচ্ছ অটোমেশন কার্যকর করা হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ডা. উম্মেহানী বলেন, প্রশাসনিক কার্যক্রমকে আধুনিক, গতিশীল ও শতভাগ স্বচ্ছ করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। ডিজিটাল এ প্ল্যাটফর্মে মেধা, জ্যেষ্ঠতা ও সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে চিকিৎসকদের বদলি ও পদায়ন পরিচালিত হবে।