বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন -
হামে শিশু মৃত্যুর ঘটনায় নিজের ব্যর্থতার দায় স্বীকার করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ ঘটনায় সরকারের ব্যর্থতা নয়, বরং ব্যক্তিগতভাবে নিজের দায় রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে চেষ্টা করেছি। আমার সরকারের ব্যর্থতা না।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
অনুষ্ঠানে এক সাংবাদিক মন্ত্রীর কাছে জানতে চান, গত সাত মাসে হামে প্রায় ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর দায় কার অন্তর্বর্তী সরকারের, নাকি বর্তমান সরকারের? এ ঘটনায় কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে বলেও মন্তব্য করেন ওই সাংবাদিক।
জবাবে স্বাস্থ্যমন্ত্রী নিজের ব্যর্থতার কথা স্বীকার করে বলেন, তিনি পরিস্থিতি মোকাবিলায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে হামের টিকা আমদানি নিয়েও বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, টিকা ভারত থেকে আনা হয়েছে বলে কেউ কেউ অপপ্রচার চালাচ্ছে। তবে বাস্তবে মোট টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে সংগ্রহ করা হয়েছে। বাকি টিকা এসেছে জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে। স্বল্পমূল্যে এসব টিকা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।
শিশুদের টিকা না নেওয়ার বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে যারা হামে আক্রান্ত হচ্ছে, তাদের অধিকাংশই টিকা নেয়নি। আক্রান্তদের বড় একটি অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে ভর্তি থাকা হাম আক্রান্ত শিশুদের প্রায় কারও টিকা নেওয়ার তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক।