বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
ক্যানসার আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা সহজ, আধুনিক ও প্রান্তিক মানুষের কাছে সহজলভ্য করতে দেশের বিভিন্ন হাসপাতালে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন সংযোজন করতে যাচ্ছে সরকার, এমনটি জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী জানান, নতুন ১৭টি রেডিওথেরাপি যন্ত্রের মধ্যে রাজধানী ঢাকার বিশেষায়িত হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে ছয়টি এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় ও জেলা পর্যায়ের হাসপাতালে বাকি ১১টি মেশিন স্থাপন করা হবে। এসব আধুনিক যন্ত্রপাতি পরিচালনার জন্য চিকিৎসক ও টেকনিশিয়ানসহ প্রয়োজনীয় জনবলকে ইতিমধ্যে বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।
দেশে ক্যানসার চিকিৎসার সংকট তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দ্রুত রোগী বৃদ্ধি পেলেও রেডিওথেরাপির পর্যাপ্ত মেশিন না থাকা কিংবা যন্ত্র অচল থাকার কারণে দরিদ্র রোগীরা সময়মতো চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। সময়মতো চিকিৎসা নিশ্চিত করে দরিদ্র জনগোষ্ঠীর জীবন রক্ষায় সরকার স্বাস্থ্য খাতের অবকাঠামোয় টেকসই পরিবর্তন আনছে।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আরও ঘোষণা দেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে জোরদার করতে আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত এক বছরব্যাপী ব্যাপক জন্মনিয়ন্ত্রণ প্রচারাভিযান পরিচালনা করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই জাতীয় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো’ স্লোগানের ওপর ভিত্তি করে শুধু প্রচারণাতেই সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়ে ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও পরামর্শ পৌঁছে দেওয়া হবে।
চলতি ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল মেনে হাসপাতালে চিকিৎসাসেবা ও স্যালাইন সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে। ডেঙ্গুর পরিবর্তিত ধরন ও জটিল কার্ডিয়াক সমস্যা সম্পর্কে চিকিৎসকদের বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি তিনি মশক নিধনে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪ হাজার ৩৫৬ জন, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ২৯৯ জন, অর্থাৎ সুস্থতার হার প্রায় ৯০ শতাংশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আ ন ম বজলুর রশীদ, স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস।