বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৮৫ জনের মধ্যে উপসর্গ দেখা গেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, গত ১ এপ্রিল সকাল ৮ টা থেকে ২ এপ্রিল সকাল ৮ পর্যন্ত পর্যন্ত সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ৬৮৫ জন।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামের রোগীর সংখ্যা তিন হাজার ৭০৯ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত শনাক্ত হামরোগীর সংখ্যা ২৬ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত শনাক্ত হামরোগীর সংখ্যা ৫৮৫ জন।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে নতুন ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৩৬৩ জন এবং একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৯৩০ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১৩ জনের এবং একই সময়ে সন্দেহজনক হামে ২৭ জনের মৃত্যু হয়েছে।