বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা
নভেম্বরের প্রথম সপ্তাহেই টানা তিন দিনের ছুটির সুযোগ তৈরি হতে পারে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য। সাপ্তাহিক নিয়মিত ছুটির সঙ্গে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ এবং সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা যুক্ত হওয়ায় এই অবকাশের ক্ষেত্র তৈরি হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ সালের অফিশিয়াল ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর (শনিবার) উদযাপিত হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এর পরদিন ৮ নভেম্বর (রবিবার) পালিত হবে সনাতন সম্প্রদায়ের শ্যামাপূজা। এর আগের দিন ৬ নভেম্বর (শুক্রবার) নিয়মিত সাপ্তাহিক ছুটি থাকায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত টানা তিন দিন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলোতে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকতে পারে।
তবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটির বিষয়টি স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে কোনো সাধারণ ছুটির উল্লেখ পাওয়া যায়নি।
অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকাতেও শ্যামাপূজার কোনো নির্ধারিত ছুটি রাখা হয়নি। ফলে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এই তিন দিনের টানা ছুটি কার্যকর হবে কি না, তা সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদ ও প্রশাসনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।