বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে চলছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা-২০২৬’। দেশের অন্যতম বৃহৎ ও আধুনিক প্রদর্শনী ভেন্যুতে আয়োজিত এ মেলায় দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক সাড়া মিলেছে।
শুক্রবার (২৪ জুলাই) মেলার দ্বিতীয় দিনে আইসিসিবির গুলনকশা হলজুড়ে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আয়োজকদের তথ্য অনুযায়ী, দিনভর প্রায় ১০ হাজার শিক্ষার্থী ও অভিভাবক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছ থেকে ভর্তি, বৃত্তি, ভিসা ও উচ্চশিক্ষা-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।
গত বৃহস্পতিবার শুরু হওয়া এ শিক্ষামেলায় ৩৫টি সুসজ্জিত স্টলে বিশ্বের ৪৫টিরও বেশি দেশের প্রায় ২ হাজার ৫০০ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। একই ছাদের নিচে শিক্ষার্থীরা স্কলারশিপ, ভর্তি প্রক্রিয়া, ভাষা পরীক্ষার প্রস্তুতি, ভিসা নির্দেশনা এবং ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে পরামর্শ গ্রহণের সুযোগ পাচ্ছেন।
মেলায় ইউরোপিয়ান, যুক্তরাজ্য এবং মালয়েশিয়ান এডুকেশন প্যাভিলিয়নের পাশাপাশি ব্যবসায়িক নেটওয়ার্কিং (B2B) সেশনও অনুষ্ঠিত হচ্ছে। বিস্তৃত পরিসর ও আধুনিক অবকাঠামোর কারণে আন্তর্জাতিক মানের এ আয়োজন নির্বিঘ্নে পরিচালনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মেলা ঘুরে দেখা যায়, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের উচ্চশিক্ষা নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ সবচেয়ে বেশি। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছ থেকে ভর্তি শর্ত, টিউশন ফি, বৃত্তির সুযোগ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জানছেন আগ্রহীরা।
বিদেশে উচ্চশিক্ষার অর্থায়ন সহজ করতে বিভিন্ন ব্যাংকও অংশ নিয়েছে মেলায়। এনসিসি ব্যাংকের কর্মকর্তারা শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণসংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করছেন।
তিতুমীর কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আইসিসিবির মতো আন্তর্জাতিক মানের ভেন্যুতে একসঙ্গে এত দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ অত্যন্ত কার্যকর। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিয়া রহমান বলেন, এক জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তথ্য পাওয়ায় সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হচ্ছে।
ফেয়ার কনভেনার ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ গালিব বলেন, শিক্ষার্থীদের বিপুল উপস্থিতি প্রমাণ করে আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রতি তাদের আগ্রহ দিন দিন বাড়ছে। প্রতিষ্ঠানটির ডিরেক্টর অব ইভেন্টস অ্যান্ড সেলস আশিকুর রহমান তানভীর জানান, শনিবার (২৫ জুলাই) রাত ৮টা পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক শিক্ষামেলা। আগ্রহীদের শেষ দিনে অংশ নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের আহ্বান জানান তিনি।