বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বৈশ্বিক জ্বালানি সংকট, দেশের বড় শহরগুলোতে তীব্র যানজট এবং ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে শিক্ষা ব্যবস্থায় নতুন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। করোনাকালের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আবারও অনলাইন ক্লাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে এবার শুধু অনলাইন ক্লাস নয়, অনলাইন ও অফলাইন পাঠদান একসঙ্গে সমন্বয় করে ‘ব্লেন্ডেড লার্নিং’ পদ্ধতি চালু করার পরিকল্পনা করা হয়েছে। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা আংশিক সময় সরাসরি শ্রেণিকক্ষে এবং আংশিক সময় অনলাইনে পাঠ গ্রহণ করবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শুরুতেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ ব্যবস্থা চালু করা হবে না। বরং প্রযুক্তিগত সক্ষমতা ও অবকাঠামো বিবেচনায় কিছু নির্বাচিত স্কুলে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালু করা হবে। পরে ফলাফল পর্যালোচনা করে ধীরে ধীরে অন্যান্য প্রতিষ্ঠানেও এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এদিকে, শিক্ষা কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন এনে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক এই ব্লেন্ডেড পদ্ধতি শুরু হবে। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।
মন্ত্রী বলেন, সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে ছয় দিন ক্লাশ হবে। এর মধ্যে তিন দিন অনলাইনে ও তিনদিন সশরীরে ক্লাশ হবে।
তিনি বলেন, শনি, সোম ও বুধবার সশরীরে ক্লাশ হবে। আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাশ হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে। শিক্ষকেরা শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে ক্লাশ নেবেন। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু করতে সক্ষম, সেখানেই তা চালু হবে।