বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

এসএসসি তথা পাবলিক পরীক্ষার আইন পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা জানান।
আ ন ম এহছানুল হক মিলন বলেন, এসএসসি পরীক্ষার আইন-১৯৮০ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন। সেই পাবলিক পরীক্ষার আইনে পরিবর্তন আনার চেষ্টা করছি। এই সংসদে যদি তা করতে না পারি তাহলেও পরীক্ষা আমাদের সুন্দর রাখতে হবে।
এ সময় তিনি বলেন, একজন সাধারণ মানুষের মতো চলাফেরা করতে হবে। আমার জন্য কোনো ছাত্রছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না। কোনো শিক্ষক কখনো আমার জন্য শিক্ষার্থীদের দাঁড় করাবেন না।
এসময় উপস্থিত ছিলেন- কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন, কচুয়া থানার ওসি মো. বোরহান উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।
এছাড়াও শিক্ষামন্ত্রী কচুয়ায় নিবন্ধিত বেসরকারি এতিমখানা চেক বিতরণ এবং উপজেলা সমাজকল্যাণ কমিটি ও রোগী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চেক বিতরণ ও হুইল চেয়ার বিতরণ করেন। এরপর তিনি কচুয়া প্রাথমিক শিক্ষা ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ইফতার মাহফিলে যোগ দেন।