বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

এসআই জাহাঙ্গীর হোসেন তালুকদার -ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তলের গুলিতে জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামে এক পুলিশ উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে ফাঁড়ির নিজ কক্ষে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম সশস্ত্র উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনকালে ফাঁড়ির নিজ কক্ষে নিজের সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করেন ওই কর্মকর্তা। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত চলছে।
খবর পেয়ে পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম জানান, নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে গুলি করার ঘটনায় ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে কথা বলে পারিবারিক কলহের বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে।
ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।