বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সাবেক যুগ্মসচিব সৈয়দ জগলুল পাশা
ঢাকার একটি আদালত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে বালুভর্তি ট্রাক রেখে রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণে বাধা সৃষ্টি এবং পেপার স্প্রে ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক যুগ্মসচিব সৈয়দ জগলুল পাশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বুধবার (৫ আগস্ট) গ্রেপ্তারের পর তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
ঢাকা মহানগর হাকিম কামাল উদ্দিন রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করে জগলুল পাশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক (এসআই) মোখতার হোসেন আদালতের আদেশের বিষয়টি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)কে নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ জগলুল পাশাকে গ্রেপ্তার করে।