বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠাই হবে মূল লক্ষ্য জানিয়ে দেশের ১৮তম নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, কোনো জনগণ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সেটা নিশ্চিত করতে কাজ করা হবে।
বুধবার (২৫ মার্চ) নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময়, দ্রুত বিচার পাওয়ার সাংবিধানিক অধিকার রক্ষায় সচেষ্ট থাকবেন বলেও জানান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
গত ২৭ ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এরপর থেকেই আইন অঙ্গনে গুঞ্জন কে হবেন পরবর্তী অ্যাটর্নি জেনারেল। আলোচনায় ছিলো বেশ কয়েকজনের নাম। অবশেষে আজ নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
নতুন দায়িত্ব নেয়ার পর ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ন্যায়বিচার সুপ্রতিষ্ঠাই হবে তার মূল লক্ষ্য।
এসময়, দুর্নীতি মুক্ত ও স্বাধীন বিচারবিভাগ প্রতিষ্ঠা করতে কাজ করবেন বলেও জানান রাষ্ট্রের প্রধান এ আইন কর্মকর্তা।
তিনবারের আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি। ১৯৯৫ সনে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী হিসেবে আইন পেশা শুরু করেন কাজল। ছাত্র জীবনে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন রুহুল কুদ্দুস কাজল। ২০০৩-২০০৬ মেয়াদে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে কূটনৈতিক কর্মকর্তা হিসেব কাজ করারও অভিজ্ঞতা রয়েছে তার।