বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, ‘ফ্যাসিস্ট সরকার অর্থনীতিকে ভঙ্গুর করে দেশের যুবসমাজের জন্য অনিশ্চিত ভবিষ্যৎ রেখে পালিয়েছে। এতটাই দুর্ভাগ্যজনক ও ক্ষতিকর ভবিষ্যৎ যে পরিসংখ্যানগুলো ইতোমধ্যে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। সমাজের অগ্রবর্তী অংশের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়ে পালিয়ে গেছে পতিত সরকার।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘শিক্ষা-শিল্পের ঐকতান, কর্মসংস্থানের সমাধান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া কোলাবোরেশান প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘স্বজনতোষী পতিত সরকার জনগণের ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং অগ্রযাত্রার চিন্তা না করে নিজেদেরকে লালন-পালন করার অর্থনীতি চালু করে রেখেছিল। জনমিতিক লভ্যাংশ অর্জনের সময়ে অর্থনীতিতে তাণ্ডব চালিয়েছিল তারা। নিজেদের পৃষ্ঠপোষকতা বজায় রেখে অর্থনীতিকে ধ্বংস করে পালিয়ে গেছে। দেশের জনগণ জানে তাদের কারণে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে প্রায় ১ কোটি।’
তিনি আরও বলেন, ‘খেলাপি ঋণের পরিমাণ নিয়েও তারা জনগণের সাথে লুকোচুরি খেলেছে। ৩৫.৭ শতাংশ খেলাপি ঋণের পরিমাণকে ১১ শতাংশ বলে জনগণকে ধোঁকা দিয়েছিল তারা। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পরে ৩ শতাংশ কমিয়ে ৩২.৫ শতাংশে নিয়ে এসেছে। বাংলাদেশের কর-জিডিপির অনুপাত সারা বিশ্বের মধ্যে তলানির দিকে। উন্নয়নের কথা বলে বলে পালিয়ে যেতে হয়েছে তাদের। পৃথিবীতে খুব কম দেশ আছে যেখানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে পালিয়ে যেতে হয়েছে। ’
অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, আবুল খায়ের গ্রুপ, বেটোপিয়া গ্রুপ, টেলিটক, ইনোফিক্স আইটি সলিউশনস লিমিটেড, বেনকিউ, টেকনোডেরা, টিপি-লিংক বাংলাদেশ, সিঙ্গার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রাজবাড়ী জুট মিলস লিমিটেড, গ্রামীণফোন, আকিজ রিসোর্স, মেটাডোর ডিস্ট্রিবিউশন লিমিটেড, বিকাশ, বিআরবি কুষ্টিয়া, ডিবিসি নিউজ, গোল্ডেন জুট এবং ব্র্যাক-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।