বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেছেন, কোনো সরকারই বাজারে সিন্ডিকেটের উপস্থিতি পছন্দ করে না। বর্তমান সরকারও চায় না কোনো সিন্ডিকেট বাজারে প্রভাব বিস্তার করুক। সরকারি গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। তাই খাদ্য সরবরাহ নিয়ে কোনো সমস্যা হবে না বলে আশা করছি।
মঙ্গলবার (৬ অক্টোবর) পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিল, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গমের সাইলো, প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি ও মডার্ন ল্যাব এবং বন্দর এলাকার সিএসডি ও স্টিল রাইস সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমস্যা আছে, সেগুলো সমাধান করাই আমাদের কাজ। যেসব সমস্যা রয়েছে, সেগুলোর গুরুত্ব বিবেচনা করে পর্যায়ক্রমে সমাধান করা হবে।’
দিনের শুরুতে খাদ্যমন্ত্রী পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিল পরিদর্শন করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে মিলের কার্যক্রম ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় মিলের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরলে তিনি দ্রুত সমাধানের আশ্বাস দেন।
পরে সিদ্ধিরগঞ্জে অবস্থিত গমের সাইলো পরিদর্শনকালে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সাইলোর ধারণক্ষমতা, সংরক্ষণ ব্যবস্থা ও কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। প্রেজেন্টেশন শেষে তিনি সাইলোর বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
একই কম্পাউন্ডে অবস্থিত প্রিমিক্স কার্নেল ফ্যাক্টরি ও মডার্ন ল্যাব পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী। সেখানে পুষ্টি সমৃদ্ধ মিক্স রাইস উৎপাদন এবং খাদ্য পরীক্ষার কার্যক্রম সম্পর্কে তিনি অবহিত হন।
এরপর বন্দর থানায় অবস্থিত সিএসডি ও স্টিল রাইস সাইলো পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম ।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জনবল সংকট, ব্যবহার অনুপযোগী গুদামের পরিবর্তে নতুন গুদাম নির্মাণ, অফিস ভবন ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসন নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।