বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

অগ্নিসন্ত্রাসের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র ফুটে উঠেছে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান -ছবি : সংগৃহীত
অগ্নিসন্ত্রাসের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি অভিযোগ করেন, দলটির রাজনীতি জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসনির্ভর। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগতভাবে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।
মো. আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তের যথার্থতা দলটির কর্মকাণ্ডের মধ্য দিয়েই প্রকাশ পাচ্ছে। সরকারের সিদ্ধান্ত সঠিক ছিল এমনটাই দেশ ও জাতির কাছে স্পষ্ট হচ্ছে বলে দাবি করেন তিনি।
আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনীতি জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসের। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগতভাবে যা যা করা প্রয়োজন সরকার তা করবে। সব ধরনের অপরাধের বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, ভালো শিক্ষার্থীরা রাজনীতিতে যুক্ত না হলে রাজনীতির গুণগত পরিবর্তন সম্ভব নয়। দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের এগিয়ে আসা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ প্রশাসক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।