বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ । ছবি : সংগৃহীত
ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে ঢাকার সাভারে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড ও রাজফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে একেএইচসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় আন্দোলনরত শ্রমিকদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, হেমায়েতপুরে একেএইচসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও বিজিবি টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।