বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং তাদের খেলার মাঠে ফিরিয়ে আনার প্রত্যয়ে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে চারটায় খুলনা জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে এদিন স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবের আমেজ। হাজারো শিশু-কিশোর, ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম চত্বর। বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফেস্টুন উন্মোচনের মধ্য দিয়ে দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী।
এর আগে দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী মোংলা বন্দর পরিদর্শন করেন। বন্দরের বিভিন্ন কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখেন তিনি। পরে বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সেখানে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন তিনি।
মাজার জিয়ারত শেষে কাটাখালী ও কুদির বটতলা হয়ে সড়কপথে খুলনা সার্কিট হাউজে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে কিছুক্ষণ অবস্থান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময়ের পর যোগ দেন খুলনা জেলা স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে।
আয়োজকদের প্রত্যাশা, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা সামনে আসবে। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়াবিদ তৈরিতেও এ আয়োজন ভূমিকা রাখবে। এবারের আসরে দেশের বিভিন্ন এলাকার শিশু-কিশোররা বিভিন্ন ইভেন্টে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাবে।
প্রধানমন্ত্রীর সফর ও উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে খুলনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা।