বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ইসলামী ধর্মীয় বক্তা হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফ
অসুস্থ বাবার ভরণপোষণ না দেওয়া এবং খোঁজখবর না রাখার গুরুতর অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসলামী বক্তা হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফ। বাবার এমন অভিযোগের পর নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি মন্তব্য করেছেন, ‘মিডিয়া চাইলে বাপকেও কিনতে পারে।’
মঙ্গলবার (২৭ অক্টোবর) তাশরীফের এই স্ট্যাটাস ঘিরে অনলাইন মাধ্যমে নতুন করে তীব্র তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাতে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ভিডিও সাক্ষাৎকারে তাশরীফের বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহ ছেলের বিরুদ্ধে নানা অবহেলার চিত্র তুলে ধরেন।
ভিডিওতে কান্নাজড়িত কণ্ঠে হেদায়েতুল্লাহ দাবি করেন, অসুস্থ থাকা সত্ত্বেও ছেলের কাছে চিকিৎসার জন্য অর্থ সহায়তা চেয়ে তিনি পাননি; এমনকি ছেলে তাঁর কোনো খোঁজখবরও নেন না। তিনি আরও অভিযোগ করেন, ছেলের আশ্বাসে তিনি মসজিদের ইমামতির চাকরি ছেড়ে দেন। কথা ছিল প্রতি মাসে তাঁকে ১০ হাজার টাকা করে খোরপোশ দেওয়া হবে, কিন্তু পরবর্তী সময়ে সেই প্রতিশ্রুতি রাখা হয়নি।
ছেলের অতীত স্মৃতি ও কষ্টের কথা স্মরণ করে মাওলানা হেদায়েতুল্লাহ জানান, ইমামতির সামান্য বেতনে সংসার না চলায় মানুষের কাছে ধারদেনা ও চেয়েচিন্তে ছেলেকে হাফেজ ও মাওলানা হিসেবে গড়ে তুলেছিলেন। এমনকি ছোটবেলায় তাশরীফের প্রস্রাব বন্ধ হয়ে মারাত্মক শারীরিক জটিলতা দেখা দিলে ঢাকা, ময়মনসিংহ ও মির্জাপুরের বিভিন্ন হাসপাতালে ভিক্ষা চেয়ে চিকিৎসা করিয়ে সুস্থ করেছিলেন। অথচ এখন অসুস্থ হয়ে টাকা চাইলে তাশরীফ টাকা না দিয়ে জমি কেনার কথা বলেন বলে অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি টঙ্গীর একটি মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর সেই শিক্ষকের পক্ষে প্রকাশ্যে সাফাই গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন জুবায়ের আহমাদ তাশরীফ।