বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় ‘কুরআন কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা’র ভাইস প্রিন্সিপাল মো. মোসলেম আহমদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওমর হায়দারের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন জানান, গত ২১ অক্টোবর শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে বৃহস্পতিবার আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৯ অক্টোবর মাদরাসার নিচতলার সিঁড়িতে প্রথম শ্রেণির ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করা হয়। ঘটনার পর শিশুটি মাদরাসায় যেতে অনীহা প্রকাশ করলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে চান। একপর্যায়ে শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা জানায়।
এরপর ২১ অক্টোবর শিশুটির স্বজনেরা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনও সেখানে জড়ো হন। এ সময় শিক্ষককে মারধর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ ও মারধরের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়। একদিকে শিশুর প্রতি যৌন নিপীড়নের অভিযোগ, অন্যদিকে অভিযুক্তকে প্রকাশ্যে মারধরের ঘটনা ঘিরে আইন ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে।
আদালত অভিযুক্ত শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন। তবে মামলার অভিযোগের চূড়ান্ত সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।