বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সুন্দরবনের আকাশ ছুঁয়ে নৌপথে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৫৫ মিনিটে বাগেরহাটের মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজঘাঁটি বানৌজা মোংলার জেটিতে পৌঁছান তিনি।
এর আগে সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে খুলনার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। খুলনায় অবতরণের আগে হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্ট ও সুন্দরবন এলাকা পর্যবেক্ষণ করেন তিনি। পরে সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন। সেখান থেকে নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, বিকেলে মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন তারেক রহমান। এরপর পরিদর্শন করবেন প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল। তাঁর এ সফরে মোংলা বন্দরের কার্যক্রম ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের বিষয়ে সরেজমিন পরিদর্শন গুরুত্ব পাচ্ছে।
সফর শেষে বিকেল ৫টায় মোংলার হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।