বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের হাতে ম্যাকবুক তুলে দিচ্ছেন মুক্তি মাহমুদ
নাটোরে ভ্রমণকালে ল্যাপটপ ও ক্যামেরা হারিয়ে সর্বস্বান্ত হওয়া ১৮ বছর বয়সী জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছেন রাজধানীর এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। যাতে বিদেশি এই তরুণ বাংলাদেশ থেকে একটি সুন্দর স্মৃতি নিয়ে ফিরতে পারেন, সেজন্য শনিবার সন্ধ্যায় তাঁকে একটি নতুন ম্যাকবুক উপহার দেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে পর্যটক ক্রিলের হাতে উপহারের ম্যাকবুকটি তুলে দেন মুক্তি মাহমুদ। তিনি রাজধানীর জিগাতলা এলাকার বাসিন্দা এবং আনজুমান ডিজাইনারস লিমিটেডের মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত।
গত বুধবার বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কেনার উদ্দেশ্যে এটিএম বুথে যাওয়ার সময় রেলওয়ে কর্মকর্তা পরিচয় দেওয়া এক প্রতারকের কাছে নিজের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ রেখে যান ক্রিল। টাকা তুলে ফিরে এসে দেখেন ওই ব্যক্তি ব্যাগসহ উধাও হয়ে গেছেন। সহায়-সম্বল হারিয়ে নাটোর সদর থানায় ক্রিলের কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুক্তি মাহমুদের নজরে আসে। বিদেশে পড়ুয়া নিজের ছেলের কথা মনে পড়ায় এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বেদনায় ব্যথিত হয়ে তিনি এক পরিচিত ব্যক্তির মাধ্যমে ক্রিলের সঙ্গে যোগাযোগ করেন এবং ব্যক্তিগত উদ্যোগে এই ম্যাকবুক উপহার দেন।
নতুন ম্যাকবুক হাতে পেয়ে ক্রিল ল্যান্ডার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দুঃসময়ে বাংলাদেশের সাধারণ মানুষের এমন অকুণ্ঠ ভালোবাসা ও সহানুভূতি তাঁর জীবনের এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। অন্যদিকে রেলওয়ে পুলিশ জানিয়েছে, স্টেশনের সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া ব্যাগ ছিনতাইকারী ব্যক্তিকে গ্রেপ্তার ও খোয়া যাওয়া মূল সামগ্রী উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।