বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বগুড়ার মোকামতলায় ‘গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার’ প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় মোকামতলা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।
মিছিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
বক্তব্যে তিনি সাম্প্রতিক লংমার্চ কর্মসূচির সমালোচনা করে বলেন, “লংমার্চ করতে আপনারা যে মহাসড়ক দিয়ে গিয়েছেন, সেই পথে মানুষ তাকিয়েও দেখেনি। লংমার্চের নামে পায়ে হেঁটে যাওয়ার কথা, অথচ আপনারা কয়েকশ গাড়ি নিয়ে গেলেন। তেল-গ্যাস পাচ্ছেন না বলে দাবি করছেন, আবার সেই কর্মসূচিতেই লাখ লাখ লিটার তেল-গ্যাস অপচয় করেছেন। সংসদে এক কথা বলেন, আর সংসদের বাইরে বলেন আরেক কথা।”
মীর শাহে আলম আরও বলেন, একটি গুপ্ত সংগঠন ১১ দলের ‘ফুটবল টিম’ গঠন করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পথ সুগম করতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে তিনি মনে করেন। তবে দেশের মানুষ সজাগ ও সচেতন রয়েছে দাবি করে তিনি বলেন, যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলায় বিএনপি সক্ষম।
বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “দীর্ঘ ২০ বছর ধরে নানা নির্যাতন-নিপীড়ন সহ্য করেও বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে এবং জনগণের সমর্থনে সরকার গঠন করেছে। তাই হুমকি-ধমকিতে ভীত হওয়ার দল বিএনপি নয়। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে।”
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার মোকামতলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়নে কাজ করছে। সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে, যাতে দেশের প্রতিটি এলাকার মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে পারেন।
পরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি মোকামতলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।