বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু -ছবি : সংগৃহীত
দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ এ সমাবেশের আয়োজন করা হয়।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তার দাবি, ওই গোষ্ঠী অতীতে গুম, খুন, নির্যাতন ও নিপীড়নের সঙ্গে জড়িত ছিল এবং এখন বিভিন্নভাবে আবার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জনগণ ভোটাধিকার ও গণতন্ত্রের দাবিতে আন্দোলন করেছে। জনগণের অধিকার নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
টুকু বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করেছেন। ভবিষ্যতেও দেশের স্থিতিশীলতা রক্ষায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, একদিকে সাংগঠনিক কার্যক্রম চালাতে হবে, অন্যদিকে সরকারকে দেশ পরিচালনায় সহযোগিতা করতে হবে। পাশাপাশি জনগণের উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু।
এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী শফিকুল রহমান লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক অমল ব্যানার্জি, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান শফিক, জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা, উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।