বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ডে-কেয়ার সেন্টারের উদ্বোধন
কর্মজীবী নারীদের কর্মক্ষেত্রে মানসিক চাপমুক্ত রাখা এবং শিশুদের সুরক্ষিত বিকাশ নিশ্চিত করতে শহর, উপশহর ও ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোতে পর্যায়ক্রমে আধুনিক মানসম্মত ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন।
বৃহস্পতিবার রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে একটি আধুনিক ডে-কেয়ার সেন্টার ও ব্রেস্টফিডিং কর্নার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভূমি মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে ৪৮তম ও ৪৯তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অধ্যাপক ডা. জাহিদ হোসেন ব্যক্তি মালিকানায় কিংবা সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে শিল্প এলাকায় ডে-কেয়ার সেন্টার প্রতিষ্ঠায় এগিয়ে আসার জন্য শিল্পমালিকদের প্রতি আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, শৈশবে শিশুদের সুরক্ষা ও বিকাশ নিশ্চিতে শিল্প প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে সরকার প্রয়োজনীয় নীতিগত ও কারিগরি সহায়তা দেবে।
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, কর্মজীবী মায়েদের সুবিধার্থে দেশব্যাপী ডে-কেয়ার সেন্টার প্রতিষ্ঠার বিষয়টি নির্বাচনী অঙ্গীকারে অন্তর্ভুক্ত ছিল। এরই অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয়ের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির আওতায় এ আধুনিক কেন্দ্রটি প্রস্তুত করা হয়েছে। তিনি নবীন কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা নবনির্মিত ডে-কেয়ার সেন্টার ও ব্রেস্টফিডিং কর্নারটি পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।