বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে গিয়ে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর -ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে গিয়ে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মাজারে পৌঁছে জিয়ারত করেন তিনি। পরে হজরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে সেখান থেকে রওনা হন রাষ্ট্রপতি।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী জানান, শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতি বিকেল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।
এর আগে সকাল ১১টা ২৭ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে তাকে স্বাগত জানান সরকারের মন্ত্রী, সিলেটের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, জেলা প্রশাসন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিমানবন্দর থেকে গাড়িবহর নিয়ে সিলেট সার্কিট হাউসে যান মির্জা ফখরুল। সেখানে সকাল ১১টা ৫০ মিনিটে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন। পরে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শাহজালাল (রহ.)-এর মাজারে যান।
শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতি সার্কিট হাউসে ফিরে কিছু সময় বিশ্রাম নেবেন। এরপর বিকেলে নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
সফর শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রাষ্ট্রপতির। রাত সাড়ে ৯টার দিকে বঙ্গভবনে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
রাষ্ট্রপতির সফরকে ঘিরে সিলেট নগরী ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সফর নির্বিঘ্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি।