বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
দেশে ডেঙ্গুর সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে সবাইকে নিজ নিজ বাসাবাড়ির আঙিনা ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখার জোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, ফুলের টব, আঙিনা এবং পরিত্যক্ত টায়ারসহ যেসব পাত্রে পানি জমে থাকে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ ঘোষণা করতে হবে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পাড়াগাঁও ঈদগাহ মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এবং স্থানীয় প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই ক্যাম্প পরিচালিত হয়।
স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব এখন অত্যন্ত তীব্র রূপ ধারণ করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। তবে এ কার্যক্রম কেবল সরকারি পদক্ষেপের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি নাগরিককে ব্যক্তিগত উদ্যোগে নিজেদের বসতভিটা সুরক্ষিত ও মশামুক্ত রাখতে হবে। ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে সাধারণ মানুষ যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাস্ত করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল এবং ২০২৪ সালে যেভাবে ঐক্যবদ্ধ ছাত্র-জনতা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছিল, ঠিক একইভাবে ডেঙ্গুর বিস্তার রুখতেও দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে পরিচ্ছন্নতা অভিযানে নামতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সবার জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে সরদার সাখাওয়াত হোসেন বলেন, দেশে পুষ্টিহীনতার শিকার শিশুরা যাতে হাম ও নিউমোনিয়ায় প্রাণ না হারায়, সেজন্য অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে। বিগত সরকার কোনো প্রতিষেধক টিকা মজুত না রেখে যাওয়ার কারণে সংক্রমণের তীব্রতা বেড়েছিল জানিয়ে তিনি বলেন, বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর ইতোমধ্যে দুই কোটি শিশুকে হামের টিকার আওতায় এনেছে। এছাড়া আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ছয় বছর বয়স পর্যন্ত সব শিশুকে অন্তর্ভুক্ত করতে দেশজুড়ে ব্যাপক আকারে টিকাদান কার্যক্রম শুরু হবে জানিয়ে তিনি দলীয় নেতাকর্মী ও স্থানীয় সংগঠকদের এই জনস্বাস্থ্য কার্যক্রমে সক্রিয় সহায়তার আহ্বান জানান।