বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক
খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এবং প্রত্যন্ত অঞ্চলের প্রতিভা বিকাশের লক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ সংরক্ষণ এবং প্রতিটি উপজেলায় আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুরের সখিপুরের হাবিব উল্যাহ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ‘হাবিব উল্যাহ চোকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ক্রীড়াক্ষেত্রকে একটি টেকসই পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি প্রান্তিক স্তর থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে নিয়ে আসার নানামুখী কার্যক্রম শুরু হয়েছে।
মাঠভর্তি দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, ফুটবলের প্রতি দেশের সাধারণ মানুষের গভীর আবেগ ও ভালোবাসা এখনো অটুট রয়েছে। এই উন্মাদনাকে কাজে লাগিয়ে ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় সরকার।
ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন বিষয়ে প্রতিমন্ত্রী জানান:
দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নের প্রতিটিতে একটি করে স্থায়ী খেলার মাঠ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিটি উপজেলায় চলমান মিনি স্টেডিয়াম নির্মাণ কার্যক্রম দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে।
কেবল বড় শহর বা রাজধানীতে সীমাবদ্ধ না থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে ট্যালেন্ট হান্ট কার্যক্রম জোরদার করা হচ্ছে।
যুবসমাজকে মাদক ও অপরাধের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিকল্প নেই উল্লেখ করে আমিনুল হক বলেন, এটি তরুণদের মধ্যে নিয়মানুবর্তিতা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ তৈরিতে সহায়তা করবে। অনুষ্ঠানে সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ এবং সাঈদ আহমেদ আসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।