বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু
শিক্ষার গুণগত মানোন্নয়নের ওপরই দেশের সামগ্রিক ভবিষ্যৎ নির্ভর করছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শিক্ষার মান বাড়লেই প্রকৃতপক্ষে বাংলাদেশ বদলে যাবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) লালমনিরহাট সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সদর উপজেলার মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজ পর্যায়ের প্রধান এবং শিক্ষকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আজকের তরুণ শিক্ষার্থীরাই আগামী দিনে নেতৃত্ব দিয়ে সমৃদ্ধ দেশ গড়বে। তাই তাদের কেবল ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; যুগোপযোগী জ্ঞান, পেশাগত দক্ষতা, মানবিক নৈতিকতা এবং গভীর দেশপ্রেমে সমৃদ্ধ করে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ এবং নতুন প্রজন্মকে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাথে যুক্ত করতে শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, শিক্ষকরা হলেন জাতি গড়ার মূল কারিগর। তাঁদের আন্তরিকতা, নিষ্ঠা ও দূরদর্শিতার ওপরই একটি নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে।
সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান এবং জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক।