বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
আওয়ামী লীগ দেশের সামগ্রিক অর্থনৈতিক ভিত্তিকে সম্পূর্ণ ভঙ্গুর অবস্থায় রেখে পালিয়েছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সেই ভঙ্গুর দশা কাটিয়ে দেশের অর্থনীতিসহ প্রতিটি গুরুত্বপূর্ণ খাত পুনর্গঠনে কাজ করে যাচ্ছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপি আয়োজিত এক কর্মী সম্মেলন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ২০২৪ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা পালিয়ে গেলেও তারা দেশের অর্থনীতি, কৃষি, বিদ্যুৎ, শিল্প, বাণিজ্য এবং শিক্ষাব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। জনদুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান প্রশাসন রাস্তাঘাট সংস্কার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সার বিতরণ নিশ্চিতকরণ, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং কৃষি ও ব্যবসা-বাণিজ্যের গতি ফেরাতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
কৃষি খাতের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী উল্লেখ করেন, অর্থনৈতিক পুনরুদ্ধারের অংশ হিসেবে সরকার কৃষকদের সংকট সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। কারণ কৃষির উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হলেই জাতীয় অর্থনীতির সামগ্রিক চিত্র বদলে যাবে।
সরকারের মেয়াদকাল প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের বয়স মাত্র সাত মাস। এই স্বল্প সময়ের মধ্যে বিগত সরকারের রেখে যাওয়া যাবতীয় ক্ষত ও বিশৃঙ্খলা রাতারাতি পুরোপুরি ঢেলে সাজানো সম্ভব নয়; এর জন্য আরও কিছুটা সময় প্রয়োজন। তবে জনগণের কল্যাণে বিএনপি সরকার সব সংকট ধাপে ধাপে সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিরামপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মহিবুর এলাহী চৌধুরী রবিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নয়নের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজু।