বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন সরকারি ও উন্মুক্ত জলাশয়ে ৩৮০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রজনন নিশ্চিত করা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে উপজেলার বিভিন্ন জলাশয়ে এসব পোনা মাছ অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জল হোসেনসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, উপজেলার মৎস্যসম্পদ সমৃদ্ধ করা, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।