বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম
দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীর সামগ্রিক জীবনযাত্রার মানোন্নয়ন, শিক্ষায় অংশগ্রাহণ বাড়ানো এবং টেকসই আত্মকর্মসংস্থান তৈরিতে বর্তমান প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃতী শিক্ষার্থী ও সাধারণ সদস্যদের মাঝে এককালীন শিক্ষা বৃত্তি, বাইসাইকেল এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় অনুপ্রাণিত করার পাশাপাশি এই বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রম তৃণমূল পর্যায়ে তাদের দৈনন্দিন যাতায়াত এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে বাস্তব ভূমিকা রাখবে।
বৈশ্বিক শ্রমবাজারের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় ভাষা বাংলার পাশাপাশি তরুণ প্রজন্মকে ইংরেজি, চীনা ও জাপানি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। জাপান এবং চীনে বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দক্ষ কর্মীদের ব্যাপক কাজের সুযোগ রয়েছে। তাদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি এবং নিজস্ব ঐতিহ্য সংরক্ষণে একটি আধুনিক কালচারাল সেন্টার গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
মাদকের অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী হুঁশিয়ারি দেন, যুবসমাজ ও অভিভাবকদের সুরক্ষায় স্থানীয় প্রশাসনকে কঠোর হাতে মাদক ব্যবসা ও সেবন বন্ধ করতে হবে। যেখানেই কারবারি ও সেবনকারীদের দেখা মিলবে, তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার নির্দেশ দেন তিনি।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, খন্দকার মোতালিব হোসেন এবং খুররম খান ইউসুফজি।