বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অতীতের মতো বর্তমানের গভীর সংকট থেকেও দেশকে সফলভাবে উত্তরণ ঘটাতে নেতৃত্ব দেবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর পুরাতন রেলস্টেশন চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে আমির খসরু উল্লেখ করেন, ইতিহাস সাক্ষ্য দেয় যে বাংলাদেশ যখনই কোনো গভীর সংকটে পড়েছে, তখনই বিএনপি দেশকে উদ্ধার করেছে এবং চলমান পরিস্থিতি থেকেও উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, দেশের কল্যাণে কাজ করার জন্য মন্ত্রী বা এমপি হওয়া মুখ্য নয়, প্রয়োজন নিখাদ দেশপ্রেম ও রাজনৈতিক সততা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, রাজনৈতিক শৃঙ্খলা এবং উৎপাদনমুখী রাজনীতির শিক্ষাকে ধারণ করে জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। তারেক রহমানের নেতৃত্বে সাহসী অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় একটি বড় বাজেট দেওয়ার সাহস বিএনপি দেখিয়েছে এবং তা পুরোপুরি বাস্তবায়ন করা হবে। জনগণের সমস্যাকে সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে সমাধান করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বহু ত্যাগের বিনিময়ে নির্বাচিত হওয়া সংসদ ও সরকারের মূল দায়িত্ব হলো সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করা। এ সময় মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে সামাজিকভাবে রুখে দাঁড়িয়ে তাদের পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে এবং সদস্যসচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।