বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) আনুষ্ঠানিক কার্যক্রম ও কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানের অতিথি তালিকা ও সফরসূচিতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর নাম থাকা সত্ত্বেও মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে তা প্রত্যাহার করায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা একটায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিউকের কার্যক্রম ও কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমন্ত্রণপত্র অনুযায়ী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এবং সভাপতিত্ব করবেন সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বিশেষ অতিথি হিসেবে প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নাম অন্তর্ভুক্ত ছিল। রবিবার বিকেলে মন্ত্রীর একান্ত সচিব বিজন কুমার সিংহ স্বাক্ষরিত প্রাথমিক সফরসূচিতেও সিউকের অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। কিন্তু রাত ৯টা ৫ মিনিটে পাঠানো পরিমার্জিত সূচিতে ওই অনুষ্ঠানটি বাদ দেওয়া হয়।
হঠাৎ সফরসূচি পরিবর্তনের কারণ হিসেবে প্রটোকলজনিত জটিলতা এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরীর বলয়ের মধ্যকার দীর্ঘদিনের ‘মনস্তাত্ত্বিক দূরত্বের’ বিষয়টি স্থানীয়ভাবে আলোচিত হলেও তা নাকচ করেছেন প্রবাসীকল্যাণমন্ত্রী। এ বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন:
"মঙ্গলবার সকালে ঢাকায় আমার একটি জরুরি কর্মসূচি রয়েছে। সেটি শেষ করে সিলেটে পৌঁছাব এবং সেখান থেকে সরাসরি সুনামগঞ্জে নিরাপদ অভিবাসনবিষয়ক একটি জরুরি মতবিনিময় সভায় যোগ দিতে হবে। যেহেতু দূরের জেলা সুনামগঞ্জে যেতে হবে, তাই সময়ের অভাবে সিউকের অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এর বাইরে অন্য কোনো কারণ নেই।"
অন্যদিকে প্রটোকল ঘাটতির অভিযোগের বিষয়ে সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী জানান:
"ওনাকে যথাযথ সম্মান ও রাষ্ট্রীয় প্রটোকল মেনেই অতিথি করা হয়েছে। আমি নিজে মন্ত্রণালয়ে গিয়ে ওনাকে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছি। সফরসূচি চূড়ান্ত হওয়ার আগে তিনি অনুষ্ঠানে থাকার বিষয়টি মৌখিকভাবে নিশ্চিত করেছিলেন। পরবর্তীতে তাঁর সফরসূচি কেন পরিবর্তন হয়েছে, সে বিষয়ে আমার কিছু জানা নেই।"