বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) বলেছেন, বর্তমান রাজনৈতিক নেতৃত্ব দেশের সাধারণ মানুষের অন্তরের ভাষা ও মৌলিক প্রত্যাশা গভীরভাবে উপলব্ধি করে। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল স্তরের নাগরিকদের সঙ্গে নিয়ে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সরকার ইতিমধ্যে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেছে। তিনি উল্লেখ করেন, জনগণের মৌলিক চাহিদাগুলোর টেকসই নিশ্চয়তা বিধানে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে এবং এই পরিবর্তনকে দৃশ্যমান করতে সবাইকে কিছুটা সময় ও ধৈর্য ধরতে হবে।
রবিবার (২৩ আগস্ট) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সামাজিক সুরক্ষা ও অর্থনৈতিক পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে সালেহ শিবলী জানান, দেশের প্রতিটি পরিবারকে পর্যায়ক্রমে রাষ্ট্রীয় ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় আনা হবে, এমনকি তাঁর নিজের পরিবারও এই ব্যবস্থার বাইরে থাকবে না। শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, কৃষক, চিকিৎসকসহ সমাজের প্রতিটি পেশাজীবী ও শ্রমজীবী মানুষের ভাগ্যোন্নয়নে সরকারের সুনির্দিষ্ট ও পৃথক পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দলের শীর্ষ নেতৃত্বের ঘোষিত দূরদর্শী রূপরেখা ও উন্নয়ন পরিকল্পনাগুলো প্রতিটি ক্ষেত্রে যথাযথভাবে বাস্তবায়িত করা হবে।
উপস্থিত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে প্রেস সচিব বলেন, বৃহত্তর রাজনীতিতে মতপার্থক্য কিংবা সাময়িক অভ্যন্তরীণ বিভাজন থাকা অস্বাভাবিক নয়; তবে তা কখনোই দল ও দেশের সামগ্রিক স্বার্থের ঊর্ধ্বে যাওয়া সমীচীন হবে না। ফরিদগঞ্জ অঞ্চলের নেতা-কর্মীদের মধ্যে বিদ্যমান যেকোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিভেদ অচিরেই দূর হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। দলের কঠিন সময়ে ত্যাগ স্বীকারকারী নেতা-কর্মীদের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ব্যক্তি স্বার্থ ভুলে দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ দেশ ও জনগণের জন্য সামনে অত্যন্ত সম্ভাবনাময় সময় আসছে।
উক্ত সুধী সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসীন মোল্লা, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ও আব্দুল মতিন, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহেল বেপারীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।