বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোনো রিকশা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এলাকায় চলাচল করতে পারবে না। রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম।
বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর সায়েন্সল্যাবে দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা ও উচ্ছেদ-সংক্রান্ত সমন্বিত অভিযান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, রিকশা চলাচলের জন্য একটি নির্দিষ্ট নীতিমালা তৈরি করা হচ্ছে। নীতিমালা কার্যকর হলে রিকশা ও চালক—উভয়ের লাইসেন্স থাকতে হবে।
তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটির চারটি অঞ্চলের নির্ধারিত সড়কে শুধু অনুমোদিত রিকশা চলাচল করতে পারবে। এর বাইরে রিকশা চলাচলের সুযোগ থাকবে না। একইভাবে উত্তর সিটির রিকশাও দক্ষিণ সিটি এলাকায় প্রবেশ করতে পারবে না।
অভিযানের বিষয়ে তিনি বলেন, বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে তাদের প্রতিষ্ঠানের সামনের জায়গা নিজেদের উদ্যোগে পরিষ্কার রাখতে হবে। যারা এ দায়িত্ব পালনে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া গত পাঁচ মাস ধরে অনুরোধ করার পরও যেসব ব্যবসায়ী কর পরিশোধ করেননি, ট্রেড লাইসেন্স নেননি বা আইন মেনে চলছেন না, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিএসসিসি প্রশাসক।
ফুটপাত দখল প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না। তবে বড় ফুটপাতে পথচারীদের চলাচলের জন্য প্রয়োজনীয় জায়গা রেখে অতিরিক্ত স্থান থাকলে সেখানে হকার বসার সুযোগ দেওয়া যেতে পারে।