বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। ছবি: সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দ অঞ্চলের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে পদ্মা ব্যারেজ নির্মাণের পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের ওপর গুরুত্বারোপ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি জানান, দেশের সার্বিক অবকাঠামোগত ও আর্থ-সামাজিক উন্নয়নের স্বার্থে সরকার এসব বৃহৎ প্রকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, "পদ্মা ব্যারেজ আমরা করব। তবে আমাদের দ্বিতীয় পদ্মা সেতুও দরকার। এই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
গোয়ালন্দের স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, শিক্ষার মানোন্নয়ন, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা এবং ব্যবসা-বাণিজ্যসহ সব খাতের টেকসই পরিবর্তনের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। চলতি অর্থবছরেই এসব পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে এবং এতে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্পৃক্ত করা হবে।
সড়কের বেহাল দশা সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে কেবল গোয়ালন্দ নয়, দেশের বিভিন্ন খাতেই নানা সমস্যা বিদ্যমান। এসব রাতারাতি সমাধান সম্ভব না হলেও অর্থের সংস্থান ও সঠিক পরিকল্পনার মাধ্যমে সরকার দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছে।
সাংস্কৃতিক অঙ্গন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে দেশে একটি সুষ্ঠু ও সুস্থ ধারার সাংস্কৃতিক পরিবেশ ফিরিয়ে আনতে সরকার নিবিড়ভাবে কাজ করছে।
এর আগে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে গোয়ালন্দে পৌঁছান সংস্কৃতি প্রতিমন্ত্রী। সেখানে তিনি বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ এবং সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রবেশের সময় সংবর্ধনার জন্য বিছানো লালগালিচা পরিহার করে সাধারণ পথ দিয়ে হেঁটে যান প্রতিমন্ত্রী, যা উপস্থিত সবার নজর কাড়ে।