বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। সরকারি সেবার মান বৃদ্ধি এবং উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এ সভা শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ অপু সরকারি সেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানোর পাশাপাশি জনগণের দোরগোড়ায় কার্যকর সেবা পৌঁছে দিতে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাঁদের নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম, বিদ্যমান সমস্যা এবং সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি সরকারি সেবার মান আরও উন্নত করতে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তারা।